ভিকি জাহেদ একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক ও লেখক। তিনি রোমাঞ্চকর ধারার টেলিভিশন নাটক ও ধারাবাহিক নির্মাণ করে পরিচিতি অর্জন করেন। তিনি পুনর্জন্ম (২০২১) টিভি নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্য পরিচালক বিভাগে আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার অর্জন করেন এবং ভুলজন্ম (২০২১) টিভি নাটকের জন্য সেরা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র চিত্রনাট্যকার বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
চলন্ত বাসে নারীদের হেনস্থা বা হয়রানির মতো একটি গুরুতর সামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয়কে কেন্দ্র করে এই থ্রিলারটি নির্মিত হয়েছে