নির্মাতা, প্রযোজক ও লেখক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা পড়েছেন, ২০১১ সালে তানিম নূরের সঙ্গে গড়েছেন ডোপ প্রোডাকশনস। অস্কারে বাংলাদেশের দুটি নিবেদনে যুক্ত ছিলেন: "ইতি, তোমারই ঢাকা"-য় নির্মাতা, "আ হাউস নেমড শাহানা"-য় নির্বাহী প্রযোজক।
ঢাকার মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের এক বিহারী মেথর (বা পরিচ্ছন্নতাকর্মী) এবং স্থানীয় বাঙালি সমাজের মধ্যকার দ্বন্দ্ব, সামাজিক বৈষম্য ও আত্মপরিচয়ের সংকট তুলে ধরা হয়েছে এই গল্পে।
মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করা সত্ত্বেও সাধারণ ক্ষমা প্রদর্শন করায় ঢাকা শহরের মিরপুর, মোহাম্মদপুরসহ নানা জায়গায় ভারতীয় বিহারীরা এখনো বসবাস করছে। এ গল্পটি তাদের নিয়েই। তাদেরকে বর্তমান সমাজে কতটা নিচু স্তরের ভাবা হয়, সেটাই চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। এর আগে আমাদের চলচ্চিত্র ইতিহাসে বিহারীদের নিয়ে কোনো কাজ হয়নি। সেই হিসেবে এটি খুবই সাহসী নির্মাণ।